1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

গাজীপুর : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে টঙ্গী এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা এ মহাসড়ক অবরোধ করে। গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে টঙ্গী এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধে ওই সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

অপরদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক মারধরের অভিযোগ কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com