1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:‘একটি শিশুর জন্য একটি বৃক্ষ (One Child, One Tree)’ প্রতিপাদ্যে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE)’ প্রকল্পের আওতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।

জেলা প্রশাসন জানায়, একই সময়ে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয়ভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও অন্যান্য জ্ঞানভিত্তিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com