
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের হাতে প্রথম সেমিস্টার পরীক্ষার মার্কশিট ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজ্ ইশরাত সুলতানা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ও অন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।