1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে গেছেন সংস্থাটির কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ (দিলু)। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) সকালে সংস্থার ড্রিম সেন্টারে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। অনুষ্ঠান পরিচালনা করেন কোহিনূর বেগম।

বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কাজী ছহল আহমেদ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা সংস্থার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মজীবনে তিনি সহকর্মীদের কাছে দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে কাজী ছহল আহমেদকে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় সহকর্মীরা তাঁর সঙ্গে কাজের বিভিন্ন অভিজ্ঞতা স্মরণ করেন এবং সুস্বাস্থ্য ও শান্তিময় অবসরজীবন কামনা করেন।

বিদায়ী অনুষ্ঠানে সংস্থার পরিচালক, ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com