1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রিল্যান্সিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর কার্যকর ব্যবহার বিষয়ক এক সেমিনার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভার ও আপওয়ার্কের টপ-রেটেড ফ্রিল্যান্সার মিনহাজুল আসিফ এবং ডেভ জেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুয়েল রানা। তাঁরা ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের বিভিন্ন দিক, সম্ভাবনা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জেলার অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের চলতি বছরের মধ্যে অন্তত এক হাজার নতুন তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত করার আহ্বান জানান। এ উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে শেরপুরের শতাধিক ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com