1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

করোনায় মারা গেলেন আরও ৩০ জন, আক্রান্ত ২৮২৮

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২০

ঢাকা: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে।

এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৮২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জনে।

শুক্রবার (৫ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৬৪৫টি। এ সময়ে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮ জনের নমুনা। এতে ২ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫ জনের।’

তিনি জানান, ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে দুটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। তবে নতুন করে কিশোরগঞ্জে শহীদ নজরুল ইসলাম কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

নিহতদের মধ্যে ২৩ জন পুরুষ ও সাতজন নারী। ১১ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের ১২ জন, সিলেটের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, বরিশালের একজন ও রংপুর বিভাগের একজন মারা গেছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ‌্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৬৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৬ হাজার ৯৪৬ জন। শনাক্তের হার ২০ দশমিক শুন‌্য ৭ শতাংশ, সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৩৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com