1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

লুঙ্গি পরে হাজির হয়ে যে বার্তা দিলেন চিত্রনায়িকা বুবলী

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে যে কয়টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, তার মধ্যে একটি চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমাটি নিয়ে ঈদে হাজির হচ্ছেন এই জুটি।

এরইমধ্যে ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর প্রচারণা শুরু করে দিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই ‘জংলি’ টিম। প্রচারণায় অংশ নিয়েছেন বুবলী নিজেও। মঙ্গলবার (১৮ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে লুঙ্গি পরে হাজির হয়ে সিনেমার প্রোমোশন করেছেন এ অভিনেত্রী।

শবনম বুবলী লুঙ্গি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় বসে, দাঁড়িয়েসহ বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে তাকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘হেই গাইজ,  লুঙ্গি পরে “জংলি” সিনেমা দেখতে গেলে কেমন হয়?’

এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। এমন ব্যতিক্রম প্রচারণা দারুণ উপভোগ করছেন তারা। কেউ বলছেন, হয়তো কোনো সাহসী চরিত্রে দেখা যাবে এ নায়িকাকে। এ কারণে পোশাকের ধরণও এমন থাকবে সিনেমায়।

প্রসঙ্গত, আজাদ খানের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। এর চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বহুল পরিচিত সুরকার প্রিন্স মাহমুদ।

সিনেমাটিতে সিয়াম-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com