1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে তৃণমূল পর্যায়ে গিয়ে জনদুর্ভোগের কথা শুনলেন এমপি রাশেদ শ্রীবরদীর কাকিলাকুড়ায় এডকের জীবন গৌরব পদক প্রদান শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত শেরপুরে নার্সারি মালিক সমিতির কমিটি গঠন মারা গেলেন দুইবারের সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এমপির বক্তব্যে হাততালি দেওয়া ইউএনও বললেন ‘আমি এখন বিএনপি নেতা’ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেরপুরে তৃণমূল পর্যায়ে গিয়ে জনদুর্ভোগের কথা শুনলেন এমপি রাশেদ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শেরপুরের রৌহা ইউনিয়নের ফটিয়ামারি এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও দুর্ভোগের কথা শুনেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

শনিবার (২৪ অক্টোবর) তৃণমূল এই এলাকায় গিয়ে তিনি স্থানীয় অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষ এবং মুরব্বিদের সঙ্গে কথা বলেন। এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। সমস্যাগুলো শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন সংসদ সদস্য।

এমপি রাশেদ বলেন, এলাকার মানুষের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে শেরপুরের সব এলাকার উন্নয়ন করা হবে।

নিজেদের সমস্যা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সমস্যাগুলো সমাধানের আশ্বাস পাওয়ায় তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com