1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে তৃণমূল পর্যায়ে গিয়ে জনদুর্ভোগের কথা শুনলেন এমপি রাশেদ শ্রীবরদীর কাকিলাকুড়ায় এডকের জীবন গৌরব পদক প্রদান শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত শেরপুরে নার্সারি মালিক সমিতির কমিটি গঠন মারা গেলেন দুইবারের সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এমপির বক্তব্যে হাততালি দেওয়া ইউএনও বললেন ‘আমি এখন বিএনপি নেতা’ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীবরদীর কাকিলাকুড়ায় এডকের জীবন গৌরব পদক প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব কাকিলাকুড়ার (এডক) উদ্যোগে জীবন গৌরব পদক প্রদান, এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কাকিলাকুড়া খোকার দোকান মোড়ে এডকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. রিফাত আহমেদের সভাপতিত্বে এবং এডকের সাবেক আহ্বায়ক ও সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক ফয়জুন নাহার লাভলী। মুখ্য আলোচক ছিলেন শেরপুর সরকারি কলেজের প্রভাষক মো. শাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মো. মাহফুজুর রহমান রাজু, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন বাবুল ও দেওয়ানগঞ্জ মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ফটিক।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এডকের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com