1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কোটি টাকার বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে এসব সিগারেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন শওকত আকবর ও মো. বাদশা। তাদের দুজনেরই বাড়ি রাঙামাটি জেলায়। তাদের গ্রেপ্তারের পাশাপাশি সিগারেট বহনে নিয়োজিত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ভারত থেকে অবৈধভাবে এসব সিগারেট বাংলাদেশে আনা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, সিগারেট উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেট ও জব্দ করা পিকআপ ভ্যানটি হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com