1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

‘সংস্কার ও বিচার ছাড়া ক্ষমতায় বসানোর চেষ্টা হলে জনগণ প্রতিরোধ করবে’

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঢাকা: সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তা প্রতিহত করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, “আগামীতে আর যেন রক্ত দিতে না হয়, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই। ৭১ এবং ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। একাত্তরে যা চেয়েছিলাম, চব্বিশে তা অর্জন হয়েছে। যারা ৭১ এবং ২৪ এর মধ্যে বিরোধিতার সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য অসৎ।”

সংস্কার এবং বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি দাবি করেন, “এখন পুরানো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ফ্যাসিবাদ পুনর্বাসন করার ষড়যন্ত্রও চলছে।”

কোনো দলকে সংস্কার ও বিচার ছাড়াই ক্ষমতায় বসানোর চেষ্টা হলে তা জনগণ প্রতিরোধ করবে, এবং এনসিপি এ ধরনের চেষ্টাকে প্রতিহত করতে প্রস্তুত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com