1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু: নতুন আক্রান্ত ২৭৪৩ জন

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০

ঢাকা : চলতি মাসে (জুন) করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু যেন প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়ে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে।

এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৭৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জনে।

রোববার (৭ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। ২৪ ঘণ্টার মধ‌্যে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৮৪২টি।সারা দেশে ৫২টি ল‌্যাবে গতকালকেরসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি নমুনা।এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭ জনের ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪ শতাংশ।নিহতদের মধ্যে ৩৫ জন পুরুষ, সাতজন নারী।

নিহতদের মধ্যে ২৭ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেটের দুইজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের দুই জন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছে। হাসপাতালে মারা যান ৩০ জন এবং বাসায় ১২ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৬৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৭ হাজার ৩৯৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com