1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

২৪ এর গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মার্চ, ২০২৫

শেরপুর : ২০২৪ এর (জুলাই-আগস্ট) গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমানের উদ্যোগে রোববার (৩০ মার্চ) পৃথকভাবে স্থানীয় ছাত্রদলের নেতাদের মাধ্যমে এসব সামগ্রী পৌছে দেওয়া হয়।

আহত-নিহত মোট ২৬টি পরিবারের মাঝে পৌছে দেওয়া উপহার সামগ্রীর মাঝে ছিল- তুলশীমালা চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, নুডুলস, সাবান ইত্যাদি। উপহার সামগ্রী বিতরণকালে নালিতাবাড়ী উপজেলা কৃষকদলের সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আইয়ুব আলী, নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান নয়ন, ছাত্রনেতা হুমায়ুন কবির, আবু সুফিয়ান সানি, শাহরিয়ার কায়েস, আল আমীন, জাহাঙ্গীর হোসেন বুলবুল, রাকিব হাসান, কামরুল হাসানসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com