1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

চাঁদপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম :: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০ ও ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে ২ ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে সন্ধ্যা ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রী কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকেলে সিনিয়র-জুনিয়রের মধ্যে সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com