1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবান সদরে একদিনে ১৪ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

বান্দরবান : পার্বত্য মন্ত্রীর বাবুর্চিসহ বান্দরবান জেলায় নতুন করে আরো ১৪ জন করোনা শনাক্ত হয়েছে। সোমবার ৮ জুন রাতে সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। আক্রান্তরা সবাই বান্দরবান সদর উপজেলার। কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে। এখন পর্যন্ত এটি বান্দরবানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এনিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার রাতে কক্সবাজার ল্যাব থেকে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর নতুন করে বান্দরবান সদর উপজেলায় ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরা হলেন- পার্বত্য মন্ত্রীর বাবুর্চি বনরুপা পাড়ার মৃত টিএন্ডটি কর্মচারী শাহজান, লুম্বীনী গার্মেন্টসের ২ পোষাক কর্মী, তালুকদার পাড়ার ২ জন, লাল মোহন বাগান এলাকার ২ জন, বনানী স মিল এলাকার ১ জন, মধ্যমপাড়ার ১ জন, বালাঘাটার ১ জন, ওয়াপদা ব্রীজ এলাকার ১ জন ও টাইগার পাড়ার ২ জন। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ জন। নতুন আক্রান্তদের ব্যাপারে প্রশাসন কে জানানো হয়েছে তাদেরকে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানায় স্বাস্থ্য বিভাগ।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, বান্দরবান সদর উপজেলায় নতুন ১৪ জন করোনা শনাক্ত হয়েছে। এদের বেশিরভাগ কর্মজীবী মানুষ। আক্রান্তদের অনেকে হোম কোয়ারেন্টিনে রয়েছে। বাকীদের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ হওয়ার পর পার্বত্য মন্ত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। এর দুইদিন পর মন্ত্রীর বাবুর্চি ও করোনা শনাক্ত হয়। তবে মন্ত্রীর সহধর্মিনী ও কন্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে পার্বত্য মন্ত্রী ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com