1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা কুর্শা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিফ (১২) জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় কর্মরত। তার স্ত্রী ও সন্তান সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুর যাচ্ছিলেন। পথে কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজিফ মারা যায়। দুর্ঘটনায় আহত হন নজরুলের স্ত্রী সুমা আক্তার, দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক। আহতদের মধ্যে সুমা আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com