1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বিনোদন ডেস্ক : অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনয়শিল্পী। নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

পাশাপাশি গুলশান আরার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার সন্তান লিখেছেন, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬টা ৪০-এ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।’

জানা গেছে, কিছুদিন আগে হার্ট অ্যাটাকের পর গুলশান আরাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ ছিলেন, ভালো অভিনয়শিল্পী ছিলেন। আজ সকাল ৬টা ৪০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

পরিচালক কাজল আরেফিন অমি এক আবেগঘন পোস্টে লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এ তিনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। অসাধারণ মানুষ ছিলেন। আমরা আপনাকে মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

গুলশান আরা আহমেদ ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক করেন। তবে তার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল চলচ্চিত্র। সেই ভালোবাসা থেকেই তিনি প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন।

নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com