1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছে, নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই। কারণ এই সরকারকে তো আমরা সমর্থন দিয়ে বসিয়েছি।

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। আর ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

বৈঠকে নির্বাচনের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, সবে মাত্র আমাদের একটি জোটের সঙ্গে আলোচনা হয়েছে। বাকি জোট ও যুগপৎ আন্দোলনের শরিকদলগুলো সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের জন্য আন্দোলন করার প্রয়োজন আছে মনে হয় না। কারণ আমরাই তো সরকারকে সমর্থন দিয়েছি।

নজরুল ইসলাম খান বলেন, বহুবছর ধরে জোটবব্ধভাবে যুগপৎ আন্দোলন করেছি। ফলে আমরা অনেক ঘনিষ্ট। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমাদের সহযোগী হিসেবে তাদের বৈঠকের বিষয় জানিয়েছি। আগামীতে আমাদের করণীয় কি তা ঠিক করতে এই বৈঠক। আমরা মূলত সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন তা ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। আমরা বলেছি ফ্যাসিবাদের সঙ্গে যারা যারা জড়িত তাদের বিচার করা ও যারা মানবাধিকার লঙ্ঘণ করেছে তাদের বিচার সম্পূর্ণ করার কথা।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, প্রধান উপদেষ্টা আগে যে কথা বলেছেন বিএনপির সঙ্গে বৈঠকে একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com