1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের

আরও ৩৭ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৩ হাজার ১৯০ জন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২০

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হলো।

এ সময়ে নতুন করে আরও ৩ হাজার ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪ হাজার ৮৬৫ জনে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্তের মাত্র ৩ মাসেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

বুধবার (১০ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করনা হয়েছে ১৬ হাজার ৯৯৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৫ জনের নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৪৬০ জনের নমুনা। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।

তিনি জানান, নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ, ৪ জন নারী। ২৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের সাতজন, রাজশাহী বিভাগের একজন, সিলেটের একজন, বরিশাল দুইজন ও ময়মনসিংহ বিভাগের একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৩৮ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৯৬৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com