1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২০

অর্থ ও বানিজ্য ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাব আসতে পারে। পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় থাকবে শুল্ক ও ভ্যাট ছাড়। এসব কারণে কিছু পণ্যের মূল‌্য বৃদ্ধি এবং কিছু পণ্যের মূল‌্য হ্রাস পেতে পারে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে—আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য। তবে শিশুখাদ‌্যের দাম বাড়ার সম্ভাবনা নেই। নতুন করে শুল্ক আরোপের ফলে আমদানিকৃত বিলাসদ্রব‌্য—বডি স্প্রে, প্রসাধনী, জুস, প্যাকেটজাত খাদ্যের দাম বাড়তে পারে।

অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবার বৃদ্ধি পেতে পারে সব ধরনের তামাকজাত পণ‌্যের দাম। স্ল্যাব অনুসারে শুল্ক আরোপ হবে।

ভ্যাট বৃদ্ধির কারণে ইন্টারনেট খরচ বৃদ্ধি পাচ্ছে। বাড়তে পারে ফোনে কথা বলার খরচও।

গণপরিবহন ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহনের রেজিস্ট্রেশন ও নবায়ন ফি বৃদ্ধি পাচ্ছে। ফলে গাড়ির দাম বাড়তে পারে। আরেক দফা বাড়তে পারে রিকন্ডিশন্ড গাড়ির দাম। আমদানিকৃত ও স্থানীয় পর্যায়ে উৎপাদিত বাইসাইকেলের দাম বাড়তে পারে।

আমদানিকৃত স্মার্ট মোবাইল ফোন, এসি ও মোটরের দাম বৃদ্ধি পেতে পারে। আমদানি শুল্ক বৃদ্ধির ফলে বাড়তে পারে মোটরসাইকেল ও টায়ারের দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com