1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লায় রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

জোটবদ্ধ ভোটের লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে ধর্মভিত্তিক ৫ দল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আগামী নির্বাচনকে সামনে রেখে ভোট-জোটের ছক কষছে ইসলামিক দলগুলো। জোটবদ্ধভাবে ভোটের মাঠে লড়তে শুরু হয়েছে তোড়জোড়। এরইমধ্যে ঐকমত্যে পৌঁছেছে পাঁচটি দল। এখন চেষ্টা চলছে জোটের কলেবর বাড়ানোর। দলগুলো বলছে, ফ্যাসিবাদবিরোধী যে কারোর সঙ্গেই হতে পারে নির্বাচনী জোট।

ইসলামী দল হিসেবে ১৯৯১ সালে সর্বোচ্চ ১২ শতাংশ ভোট পায় জামায়াতে ইসলামী। জয় পায় ১৮ টি আসনে। পরের নির্বাচনগুলোতে ক্রমান্বয়ে কমেছে দলটির ভোট ও আসন। অন্যান্য ইসলামি দলগুলোর ভোটও ছিলো সর্বোচ্চ ১ থেকে ২ শতাংশের মধ্যে।

পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচনেকে সামনে রেখে নতুন করে সক্রিয় হয়েছে ধর্মভিত্তিক দলগুলো। মেলাচ্ছে ভোট-জোটের হিসাব নিকাশ। এ লক্ষ্যে সম্প্রতি বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ওলামা ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস। সিদ্ধান্তে নেয় ঐক্যবদ্ধ নির্বাচনের।

ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দীর্ঘ ১৫ বছর দেখেছি আমরা বারবার ব্যবহৃত হয়েছি। এজন্য এবার আমরা একাত্রিত হয়ে নির্বাচনী একটি সমঝোতা করতে চাই। যাতে নির্বাচনে ভোট কেন্দ্রে ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাতে পারি। এ লক্ষ্যে কাজ করছি, লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রও তৈরি হয়েছে।

আলোচনা আছে, বাড়তে পারে জোটের কলেবর। কথা চলছে ভোটের মাঠের বড় শরিক জামায়াতের সাথেও। এমনকি বিএনপির সাথে গাটছড়া বাধা নিয়েও আলোচনার দরজা খোলা রাখতে চায় দলগুলো।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ঐক্যবদ্ধ হয়ে সব ঘরানার আলেম, দল-মতের সঙ্গে বসবো। এরপর সবাইকে ঐক্যবদ্ধ করবো।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেন, জোট আরও সম্প্রসারিত হতে পারে। প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে জোট হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে।

তবে নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগ পর্যন্ত জোটের সমীকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আশা যাবে না বলে বলছেন, আলোচনায় থাকা দলগুলো। আশাবাদী হচ্ছেন বিদ্যমান ঐক্য নিয়ে আগামীর রাজনীতির মাঠে সুবিধাজনক অবস্থানে থাকার বিষয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com