1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের

কাতার থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ঢাকা: করোনাভাইরাসের কারণে কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন বাংলাদেশিদের বহনকারী বিমানটি বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেছিলেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেওয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকিট সংগ্রহ করেন। কিন্তু শেষ মুহূর্তে ৫ জন যাত্রীর আসা হয়নি।

বিশেষ এই ফ্লাইটে অধিকাংশ যাত্রীই দেশটিতে বেকার অবস্থায় জীবন যাপন করছিলেন বলে জানা গেছে। এছাড়া, ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে গিয়েছিলেন এমন অনেক বাংলাদেশিও এই ফ্লাইটে ফিরেছেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরছেন। তাদের কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ নেই।

এর আগে, কাতার সরকার ও বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে দূতাবাস প্রথম ধাপে ৪১৪ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থা করে।

কাতারে প্রায় ৮ হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ‌্যে নয়জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com