1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

রাতে সৌদির মঞ্চ মাতাবেন জেমস

  • আপডেট টাইম :: শনিবার, ৩ মে, ২০২৫

বিনোদন ডেস্ক : রক সংগীতশিল্পী জেমস এবার মাতাবেন সৌদি আরবের মঞ্চ। শনিবার (২ মে) সৌদি আরবের দাম্মামে রাতে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করতে যাচ্ছেন জেমস। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে চার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।

আজ সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা।

ইতোমধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কনা ও আকাশ মাহমুদ।

দ্বিতীয় দিনে পারফর্ম করেছেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

এর আগে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জেমস বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান পরিবেশন করতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে সম্মানেরও।

বাংলা গান ও দেশের প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই বিশেষ কিছু।’ বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তুলে ধরছে নিজেদের সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ৯ মে জেদ্দায় আরো একটি কনসার্টে অংশ নেবেন জেমস।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসব বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফরমে তুলে ধরার প্রয়াস। বাংলাদেশের শিল্পীদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সংগীতের পরিচিতি ও অবস্থানকে আরো দৃঢ় করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com