1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

রাতে দেশের পথে রওনা হচ্ছেন খালেদা জিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ৫ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে দলটি। খালেদা জিয়ার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।

এদিকে, বিমানবন্দরে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিমানবন্দর সড়কে কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা অবস্থান নেবেন।

বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি ইতোমধ্যেই বৈঠক করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসা এবং ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থানের ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া। জানা গেছে, হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। ঢাকায় বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পথে পথে চেয়ারপারসনকে স্বাগত জানাবেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। কোথায় কারা অবস্থান নেবেন এবং কী করণীয়, সে বিষয়ে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com