1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে, পুরোনো তথ্য চলে যাবে ‘টিমস’-এ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

প্রযুক্তি ডেস্ক : এক সময় অনলাইন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল স্কাইপে। কিন্তু সময়ের সাথে সাথে জনপ্রিয়তা হারিয়েছে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ভিত্তিক অডিও ও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটি। অবশেষে আজ (৫ মে) থেকে স্কাইপে স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটি করপোরেট যোগাযোগের অ্যাপ ‘টিমস’-এর উপর বেশি গুরুত্ব দিচ্ছে। একই ধরনের দুটি সেবা চালু রাখার প্রয়োজন নেই বলেই স্কাইপেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মার্চে স্কাইপে বন্ধের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে এখনো অনেক ব্যবহারকারী স্কাইপে সক্রিয় আছেন।

তবে স্কাইপে বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবহারকারীদের টিমস ব্যবহার করতেই হবে—তা নয়। ইচ্ছা করলে গুগল মিট, জুমসহ অন্যান্য মেসেজিং অ্যাপও ব্যবহার করা যাবে। তবে এ ক্ষেত্রে ৫ মের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com