1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: দেশব্যাপী নাশকতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম মণ্ডল, আব্দুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ এবং গোসাইপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুমন।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে একই দিন বিকেলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটনের নেতৃত্বেও পৌর শহরে পৃথক একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com