1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নন্নী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬০০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে নন্নী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নন্নী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসএসএস-এর শেরপুর জেলা জোনাল ম্যানেজার অশোক কুমার ভট্টাচার্য।

বিশেষ অতিথি ছিলেন নন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া পারভীন, নন্নী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের জেলা এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক, উপজেলা এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, নন্নী বাজার শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন এবং সহকারী শাখা ব্যবস্থাপক তৌহিদ হৃদয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ সময় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com