1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় দাওয়াত না পেয়ে খেপলেন মাতবর, ক্লাসে যাওয়া বন্ধ গ্রামের ৩০ শিক্ষার্থীর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাস পেরোলেও তদন্তে অগ্রগতি নেই নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : আগামী ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৬ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই টানা ছুটি কাটাতে সাপ্তাহিক ছুটির দুই শনিবার অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের।

১০ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই পোস্টে শফিকুল আলম বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। এ ছুটির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে। ওই দুই দিন ছুটি নিলেই টানা ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com