1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

সাকিবের পর পিএসএলে ডাক পেলেন মিরাজ

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। কিন্তু চোটের কারণে আসর শুরুর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন উইকেটকিপার ব্যাটার লিটন। আর ভারত ও পাকিস্তান সংঘাতের জেরে স্থগিত হওয়া পিএসএল মাঠে গড়ালেও পাকিস্তানে যাননি লেগস্পিনার রিশাদ ও তরুণ পেসার নাহিদ।

এমন অবস্থায় পিএসএলে ডাক পড়ে সাকিব আল হাসানের। তবে এখানেই থামছে না আপাতত বাংলাদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা। এবার পিএসএল থেকে ডাক এসেছে আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দ্বারস্থ হয়েছে লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন, সাকিব আল হাসানের পর এবারে মিরাজের দিকে হাত বাড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি।

পিএসএল থেকে প্রস্তাব পাওয়ার পরই ফ্র্যাঞ্চাইজি আসরটি খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন মিরাজ। যা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘মিরাজ পিএসএল খেলার এনওসি চেয়ে আবেদন করেছেন। এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।’

বর্তমানে জাতীয় দলের টি-টোয়েন্টি সেটআপের বাইরে আছেন মিরাজ। আপাতত তার কোন ব্যস্ততাও নেই। কাজেই মিরাজকে অনাপত্তিপত্র নেওয়ার কারণ নেই। বিসিবিও বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বলে জানা গেছে। যদি অনুমতি পেয়ে যান, তবে এটি হবে মিরাজের জন্য প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।

কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে পিএসএলে ডাক পান সাকিব আল হাসান। লাহোরের হয়ে গত রাতেই মাঠে নেমেছেন তিনি। এবার মিরাজকেও খেলতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে পেতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজা খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন।

এদিকে, গতকাল পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে লাহোরের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ম্যাচে অবশ্য সাকিব ছিলেন মলিন। ব্যাট হাতে গোল্ডেন ডাকের পর বল হাতে ২ ওভারে খরচ করেছেন ১৮ রান। তবে ম্যাচটা ঠিকই জিতেছে লাহোর। যেটা তাদের নিয়ে গেছে পিএসএলের এবারের আসরের প্লে-অফে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com