1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, বললেন, ‘বিজেপি-ইসিআই ১০০ আসন লুট করেছে’ সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী শ্রীবরদীর ঝগড়াচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীবরদীর কর্ণঝোড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

সৌম্যকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ‘ডাক সম্রাট’ এখন সাকিব

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ‘ডাক’ খাওয়ার বিব্রতকর রেকর্ড এতদিন ছিল সৌম্য সরকারের দখলে। এবার সেই জায়গাটিও দখলে নিলেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরার মধ্য দিয়ে সাকিব গড়েছেন নতুন এক রেকর্ড—টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩২ বার শূন্য রানে আউট হওয়ার ‘অবিস্মরণীয়’ কীর্তি!

পিএসএলে সাকিবের এই পরিসংখ্যান যেমন হতাশাজনক, তেমনি চোখে আঙুল দিয়ে দেখায় তার সাম্প্রতিক ব্যাটিং দুর্বলতাও। শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র দুই বল খেলে টাইমাল মিলসের বলে ক্যাচ তুলে ফিরেছেন রানের খাতা না খুলেই। আর বল হাতে তিন ওভারে দিয়েছেন ২৭ রান, উইকেটশূন্য।

৩২টি ডাক নিয়ে এখন বাংলাদেশের শীর্ষে অবস্থান করছেন সাকিব, ৩১টি ডাক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সৌম্য সরকার। তালিকার নিচে আরও আছেন ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) এবং মুশফিকুর রহিম (১৯)।

বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য এই তালিকায় এখনো শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, যার নামের পাশে ৪৮টি ডাক। এরপর আছেন রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো ও পল স্টার্লিং (৩৩), এবং জেসন রয়ের নামও রয়েছে এই দলে।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ১৮ মে অভিষেক ম্যাচে মাঠে নামেন সাকিব। ওই ম্যাচেও আহমেদ দানিয়ালের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান তিনি। ম্যাচে বোলিংয়েও ছিলেন নিষ্প্রভ—দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটহীন। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বল হাতে এক ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট পেলেও, ব্যাট হাতে সুযোগই পাননি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্স যতই খারাপ হোক, তার দল লাহোর কালান্দার্স ঠিকই জায়গা করে নিয়েছে এবারের পিএসএলের ফাইনালে। সেখানে রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং বড় অবদান রাখে। কিন্তু সাকিবের অবদান বরং নেতিবাচক হিসেবেই জায়গা করে নিয়েছে পরিসংখ্যানের খাতায়।

ব্যর্থতার এই দুঃসহ ধারা থেকে সাকিব কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’-এর মালিক হয়ে সৌম্যকে একটু স্বস্তি দিয়েছেন তিনি!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com