1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের

ডা. জাফরুল্লাহ করোনামুক্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অধ্যাপক ডা. মহিব উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জা. জাফরুল্লাহ চৌধুরী করোনা এন্টিজেন নেগেটিভ এবং এন্টিবডি ফর কোভিড পজেটিভ। তিনি অক্সিজেন ছাড়া সেচুরেশান ৯৫ শতাংশ রাখতে পারছেন।

এর আগে বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি জানান, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাছাড়া ফুসফুস এবং গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেস্ট ফিজিওথেরাপি ও অনান্য চিকিৎসা চলমান। তিনি সকলের দোয়া চেয়েছেন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবিত র‌্যাপিড টেস্টিং কিটে পরীক্ষা করিয়ে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হন। ২৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার করোনা পরীক্ষা করানো হলে সেটি পজিটিভ আসে। ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৯ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com