1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

কলাপাড়ায় করোনায় দুই অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। কলাপাড়া পৌর শহরের রহমতপুর সড়কের বাসিন্দা আ: রশিদ (৭২)। আরেকজন ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক (৬৫) করোনা উপসর্গ নিয়ে বরিশালে আলেকান্দা সড়কের বাসায় মারা গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: রশীদের প্রথমে তাদের সর্দি-কাশি ছিল এরপর কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নেন, পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা নেন। তার এবং স্ত্রীর নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এরপর তাদের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার উত্তরার কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অপর অবসরপ্রাপ্ত শিক্ষক ফুলবুনিয়া গ্রামের ওই ব্যক্তি বরিশাল শহরের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার সর্দি-কাশিসহ শারীরিক অসুস্থতা ছিল বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, দু’জনেরই মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসকসহ মাঠকর্মীদের দাফন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিযুক্ত করা হয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে করোনার নিয়ম-নীতি মেনেই দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। একজনকে কলাপাড়া পৌর শহরে এবং অপরজনকে ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে দাফন করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তিদের এলাকা আগে থেকেই লকডাউন করা হয়েছিল। এখন আরও কঠোরভাবে ওইসব এলাকাসহ পার্শ¦বর্তী এলাকা লকডাউন করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com