1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

লামায় অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন উপদেষ্টা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবানের লামার উপজেলার সরই তংগোঝিরি এলাকায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পূর্ব-বেতছড়া পাড়ায় ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এসময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করছেন। তাঁর সাথে ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভাঃপ্রাঃ) রুপায়ন দেব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা, মো. নাছির উদ্দিন, সাইফুল ইসলাম রিমনসহ সরকারি ঊধ্বর্তন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনে ছিলেন।  অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ১৭ পরিবারকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দুই বাইন ঢেউটিন, ২৫ কেজি চাউল, দুইটি কম্বল বিতরণ করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই অগ্নিসংযোগের তিব্র নিন্দা জানাই। অগ্নিসংযোগে এই মানুষগুলো উদ্বাস্তু হয়ে গেলো। এটা আমার কোনোভাবেই চাই না। যেভাবেই হোক ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য  সহযোগিতা এই সরকার করবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে সহযোগিতা করতে। ক্ষতিগ্রস্ত পরিবারদের সবকিছু করে দেয়া হবে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন সঠিক আইনের মাধ্যমে সঠিক স্থানে জমি হস্তান্তর করবে।

উল্লেখ্য, বান্দরবানের লামার উপজেলার সরই তংগোঝিরি এলাকায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে পূর্ব-বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। পাড়ায় গির্জা না থাকায় পাড়াবাসী বড়দিন উদ্‌যাপনের জন্য তংগোঝিরি নামের আরেকটি পাড়ার গির্জায় গিয়েছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা পাড়া পুড়িয়ে দিয়েছে বলে পাড়াবাসীর অভিযোগ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com