1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পড়ে গিয়েও প্রশংসায় ভাসছেন শাকিরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিনোদন ডেস্ক : বিশ্বসংগীতের মঞ্চে ফের চমকে দিলেন পপ সেনসেশন শাকিরা। তবে এবার শুধু কণ্ঠ কিংবা পারফরম্যান্স দিয়ে নয়, আলোচনায় তিনি উঠে এসেছেন নিজের পেশাদারিত্বের নিখুঁত প্রদর্শনের মাধ্যমে। ‘হিপস ডোন্ট’স লাই’ ট্যুরের কুইবেক শোতে মঞ্চে হঠাৎ পড়ে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে গান চালিয়ে যান এই তারকা। যা এখন অন্তর্জালে রীতিমতো ভাইরাল।

২০ মে, কানাডার মন্ট্রিল শহরের বেল সেন্টারে হাজারো দর্শকের সামনে পারফর্ম করছিলেন শাকিরা। জনপ্রিয় গান ‘হোয়েন এভার, হোয়েয়ার এভার’-এ নাচছিলেন তিনি, ঠিক তখনই এক মুহূর্তে পিছলে গিয়ে পড়ে যান মঞ্চে। তবে অবাক করার মতো বিষয় হলো, কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পারফরম্যান্স চালিয়ে যান, যেন সেটাও পারফরম্যান্সের পরিকল্পিত অংশ! এই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। অনেকেই শাকিরার আত্মবিশ্বাস, মঞ্চ নিয়ন্ত্রণ এবং পেশাদারিত্বকে উদাহরণ হিসেবে তুলে ধরছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, পারফরম্যান্স চলাকালে ঘটে যাওয়া এই ঘটনার পরও শাকিরার পারফেক্ট ফ্লো বজায় ছিল।

নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘এটি দুর্দান্ত একটি উদাহরণ। আশা করছি, তিনি আঘাত পাননি।’ আরেকজন লিখেছেন, ‘বসের মতোই সে নিজের যত্ন নিয়েছে।’ আরও একজন বলেছেন, ‘দৃঢ়তা এবং পেশাদারিত্বের দুর্দান্ত একটি প্রদর্শন। আশা করি, তিনি ভালো আছেন!’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com