1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চান প্রবাসী চিকিৎসক তরুণী!

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ মে, ২০২৫
বিনোদন ডেস্ক : হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চান এক তরুণী। ওই তরুণীর নাম আইয়িশি আক্তার। তিনি নিউইয়র্কের কুইনসে বসবাস করেন। আইয়িশি একটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর ইন্টার্ন করছেন।

বিষয়টি আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘আইয়িশির সঙ্গে পরিচয় আমার অনেক দিন আগে থেকেই। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা হয়। আমি যখন সংসদ নির্বাচন করি তখন আইয়িশি আমাকে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন।’

আইয়িশির সঙ্গে দেখাও হয়েছে জানিয়ে হিরো আলম বলেন, “ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। ও কিছুদিন আগে দেশে এসেছিল তখন আমি তার কুমিল্লার বাসায় গিয়েছিলাম। কয়েক দিন আগে যখন শুনল আমি বিয়ে করতে যাচ্ছি, তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। বলল, ‘তুমি আমেরিকা চলে আসো। আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। আর ওসবের মধ্যে পড়ে থেকো না।”

একটি ভয়েস মেসেজও হিরো আলম কালের কণ্ঠের প্রতিবেদককে পাঠিয়েছেন। যেখানে এক তরুণী বলছেন,  ‘হিরো আলম, তুমি আর ভুল কইরো না। বারবার ভুল করে ধরা খাইতেছ।

আমি তোমাকে আমেরিকায় নিয়ে আসতে চাই। তোমাকে এখানে এনে আমি সেটেল করব। তুমি চলে এসো, আমি তোমাকে নতুন জীবন দিতে চাই।’

এদিকে কয়েক দিন আগেই শোনা গিয়েছিল ইতি নামের একজন মডেলকে বিয়ে করতে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সরাসরি না বললেও হিরো আলম বলছিলেন, ‘তিনি এখন প্রেমের সম্পর্কে রয়েছেন।’

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মণি তার বাবাকে দেখতে আসেননি, বাবার লাশও দেখতে আসেননি।

এর আগে ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেই সংসারে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলেসন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com