1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

হেলমেট ধরে টান, মাঠে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার চারদিনের ম্যাচে মাঠে ঘটে গেল উত্তেজনাকর এক ঘটনা। খেলার তৃতীয় দিনে বাগবিতণ্ডা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যান রিপন মণ্ডলের হেলমেট ধরে টান দেন দক্ষিণ আফ্রিকান বোলার এনতুলি।

ঘটনাটি ঘটে বাংলাদেশ দলের ইনিংসের ১০৪তম ওভারে। ওভারের প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা মারেন রিপন মণ্ডল। তার ঠিক পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বোলার এনতুলি। ছক্কার পরপরই তিনি আগ্রাসীভাবে এগিয়ে এসে রিপনকে ধাক্কা দেন। উত্তেজিত হয়ে রিপন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এনতুলি রিপনের হেলমেট ধরে টান দেন। রিপন আবারও নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। উভয় দলের কয়েকজন ফিল্ডার ও দুই আম্পায়ার এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুই ক্রিকেটারের মধ্যে হাতাহাতিও হয়ে গেছে বলে জানিয়েছে ম্যাচসংশ্লিষ্ট সূত্র।

ম্যাচ রেফারি সেলিম শাহেদ প্রথম আলোকে জানান, বিষয়টি আম্পায়ারদের রিপোর্টের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘আম্পায়ার রিপোর্ট দিলে আমরা পর্যালোচনা করব এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। এখনই কিছু বলা সম্ভব নয়।’

যদিও ম্যাচটি প্রথম শ্রেণির মর্যাদা না পেলেও এই ধরনের আচরণের জন্য শাস্তির মুখোমুখি হতে পারেন খেলোয়াড়রা। সিরিজের এটি শেষ ম্যাচ হওয়ায় শাস্তি কীভাবে কার্যকর হবে, তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে বলে জানিয়েছেন ম্যাচ রেফারি।

ঘটনার মধ্যেও বাংলাদেশ এইচপি দলের ব্যাটিং ছিল প্রশংসনীয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটি ১১৮ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৫৯ রান। ৮১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে রিপন মণ্ডল আউট হন এনতুলির বলেই, স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com