1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কলাপাড়ায় অর্ধশতাধিক গরু-ছাগল ক্ষুধার্ত শিয়ালের কামড়ে জখম

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে হঠাৎ ক্ষুধার্ত শিয়াল লোকালয়ে প্রবেশ করে অর্ধশতাধিক গবাদি পশু কামড় দিয়ে গুরুতর আহত করেছে। ধুলাসর ইউনিয়নের গঙ্গামতি এবং লতাচাপলীর বাস্তহারা গ্রামে ঘটনাটি ঘটে।
শনিবার দুপুরে ভ্যাকসিন সংগ্রহের জন্য অনেকেই হন্য হয়ে ছুটে গিয়েছেন প্রানিসম্পদ চিকিৎসকদের কাছে। হঠাৎ করে বন থেকে ক্ষুধার্ত শিয়াল কৃষকের গোয়াল ঘরে প্রায় অর্ধশতাধিক গরু-ছাগল কামড়ে জখম করেছে বলে স্থানীয়রা জানায়।
এলাকাবাসির সূত্রে জানা যায়, হঠাৎ শিয়ালের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে তারা। গবাদিপশুর মালিকরা পশু সম্পদ রক্ষায় দিশেহারা হয়ে পরেছে। প্রতিদিনই শিয়ালের এমন উৎপাত-হামলায় আতঙ্ক ছড়িয়ে পরেছে এলাকার মানুষের মাঝে।
ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের কৃষক বেল্লাল শরীফ জানান, দিনের বেলা তার গরুগুলোকে ঘাস খাওয়ানোর পর সন্ধ্যায় গোয়ালে রাখেন। গভীর রাতে বন থেকে শিয়াল বেড়িয়ে এসে তার পাঁচটি গরুকে কামড়ে আহত করেছে। একই কথা বলেছেন লতচাপলী ইউনিয়নের বাস্তহারা গ্রামের কৃষক জামাল শরীফ ও কৃষক ইসমইল বিশ্বাস।
ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার বলেন, এলাকার বেশ কয়েকজন তাকে এ ঘটনাটি জানিয়েছেন।
কলাপাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বনাঞ্চলে খাবার সংকট থাকলে শিয়াল লোকালয়ে প্রবেশ করতে পারে। ধুলাসারের গঙ্গামতি এবং লতাচাপলীর বাস্তহারা গ্রামের বেশ কয়েকজন কৃষকের গরু-ছাগল কামড়ানোর খবর পেয়েছি। সেখানে আমাদের চিকিৎসক টিম পাঠানো হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com