1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় সড়ক দুর্ঘটনায় ট্রলি হেলপার নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মাইক্রোবাস ও ট্রলির সংঘর্ষে ইয়াজ উদ্দিন (৪০) নামে এক ট্রলি হেলপার নিহত হয়েছে। সে উপজেলার নারায়নখোলা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। গত শুক্রবার (১২ জুন) বিকেল পৌণে ৬টার দিকে নকলা শহরের জোড়া ব্রীজপার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার শেরপুর থেকে ট্রলিতে করে নকলায় ফেরার পথে নকলা শহরের জোড়া ব্রীজপার এলাকায় আসামাত্র ট্রলির সামনের অংশ ভেঙ্গে রাস্তার মাঝামাঝি চলে আসে। এই মুহুর্তে ময়মনসিংহগামী মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ট্রলি হেলপার ইয়াজ উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডা. রুহি তাকে মৃত ঘোষনা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শনিবার শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মাইক্রোবাসের চালক ময়মনসিংহের রনি মিয়াকে আসামী করে নকলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com