1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের

করোনায় সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুন, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান।

সোমবার (১৫ জুন) ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত বদরউদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু ও ছোট ভাই এনাম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তার মরদেহ সিলেট নিয়ে আসা হবে কি না তাৎক্ষিণকভাবে এ তথ্য জানা যায়নি।

সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের মেয়র কামরান গত ৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরদিন তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীর আরও খারাপ হলে ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের টানা ১৭ বছরের এই সভাপতি।

প্রসঙ্গত, গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com