1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানালেন ছেলে ও পুত্রবধূ-নাতনিরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) সকালে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানান। এসময় দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার নাতনিরাও তার সঙ্গে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে লন্ডন পৌঁছান জুবাইদা রহমান। এর দেড় সপ্তাহ আগে লন্ডনে ফিরে যান শামিলা রহমান।

এর আগে প্রায় চার মাস উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে দুই পুত্রবধূকে নিয়ে গত ৬ মে দেশে ফিরেন খালেদা জিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com