1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

অভিষেক সামিত সোমের, শুরুর একাদশে নেই জামাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে সামিত সোমের।

কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার শুরুর একাদশে থাকলেও জায়গা হারিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও বেঞ্চে বসেই কাটাতে হয়েছে জামালকে।

এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম হোম ম্যাচের একাদশে আছেন হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলাম। গত ৪ জুন ভুটানের বিপক্ষে খেলা ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচের শুরুর একাদশে এসেছে আরো দুই পরিবর্তন। আগের ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল রানার জায়গায় এসেছেন মোহাম্মদ হৃদয়। আর লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।

২০২৬ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ ‘সি’-তে চার দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট করে। এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে ভাবা হচ্ছে। আজ (মঙ্গলবার) জাতীয় ফুটবল স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র দুইবার মুখোমুখি হয়েছে, দুইবারই জয় পেয়েছে সিঙ্গাপুর। মাঠের লড়াইয়ে এখনো বাংলাদেশ জয়হীন। তবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ তুলনামূলক ভালো করছে, শেষ পাঁচ ম্যাচে তারা জয় পেয়েছে দুটি, একটি ড্র এবং দুটি হার।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সামিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com