1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের

করোনা কেড়ে নিলো আরও ৩৮ প্রাণ, শনাক্ত ৩০৯৯

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুন, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২০৯ জনে।

এ সময়ে নতুন করে আরও তিন হাজার ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০  হাজার ৬১৯ জনে।

সোমবার (১৫ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৭৩৩ জনের। সারা দেশে ৫৮টি ল্যাবে ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩ জনের। মৃত্যুদের মধ্যে ৩২ জন পুরুষ, ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের ৬ জন এবং রংপুর বিভাগের একজন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন।

এছাড়া হাসপাতালে ২৫ জন আর বাসায় ১১ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে দুইজনকে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৩৬ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৫ হাজার ৮৪৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com