1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া সিএনজি চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কাপাসিয়ার জামিরারচর এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জয়নাল আবেদিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সবাই সিএনজির যাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের ইটনা থানার কমলভোগ পূর্ব পাড়ার তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৫) ও তার চার বছরের ছেলে শায়ান এবং কিষ্টপুর এলাকার আবুল কালামের ছেলে তৌহিদ উল্লাহ (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চার বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে অপরজন মারা যান।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন, দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর বাস জব্দ বা চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com