1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে?

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বব্যাপী নজর কেড়েছেন তাদের গোলকিপার ভোজিনিয়া। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বেড়েছে জ্যামিতিক হারে। তাই আর্জেন্টিনার বিপক্ষে বিশেষ নজরে থাকবেন এ গোলকিপার।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। ভোজিনিয়ার লড়াই হবে লিওনেল মেসির সঙ্গে। স্পেনের বিপক্ষে যেভাবে একের পর এক সেভে চমক দেখিয়েছিলেন, আর্জেন্টিনা অধিনায়ককে সেভাবে কি রুখে দিতে পারবেন তিনি? সেই উত্তর মিলবে আর কয়েক ঘণ্টা পরই। তবে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছেন তিনিও।

গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে দুটিতে ক্লিনশিট রেখেছেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে সাতটি সেভ তার, তবে উরুগুয়ে তার দুর্গ ভেঙে দুটি গোল করেছিল। পালটা দুটি গোলে কেপ ভার্দে সেই ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে। সৌদি আরবের বিপক্ষে তিনটি শট ঠেকিয়ে দেন ভোজিনিয়া। সব মিলিয়ে তিন ম্যাচে দুটি ক্লিন শিট ও ১০টি সেভ তার।

এদিকে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও আলোচনায়। তিনি কি পারবেন ভোজিনিয়াকে ছাপিয়ে যেতে? গত আসরের গোল্ডেন গ্লাভস জয়ীকে আসলে সেভাবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান পরীক্ষাই নিতে পারেনি।

তিন ম্যাচে দুটি ক্লিন শিট তার। আর্জেন্টিনার দৃঢ় রক্ষণভাগ চিড়ে তার দিকে দুই দল একটি করে শট নিতে পেরেছে। এর মধ্যে জর্ডানের কাছে গোল হজম করেছেন তিনি। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি সেভ রয়েছে তার। আলজেরিয়ার বিপক্ষেও কোনো পরীক্ষা তাকে দিতে হয়নি।

স্পেনকে ছাপিয়ে আর্জেন্টিনার ধারালো আক্রমণভাগ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া। ভোজিনিয়াকে নিশ্চয়ই বিশাল ও চ্যালেঞ্জিং পরীক্ষার সামনে দাঁড়াতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com