1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

শেরপুর : শেরপুরে কাজল মিয়া (৪৪) নামে এক ইজিবাইক চালকের মরদেহ কাঁদামাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকার পিটিআই এর পেছনের একটি রাস্তার পাশের ধানক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজল মিয়া সদর উপজেলার রামকৃঞ্চপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জুম্মার নামাজের পর স্থানীয় আকাব্বর আলী ওই পথ দিয়ে যাওয়ার সময় বট গাছের নিকটে ধানক্ষেতে কাঁদামাটির ঢিবি দেখতে পান। এসময় কৌতুহল নিয়ে কাছে গেলে মরদেহের হাত বেরিয়ে থাকতে দেখেন তিনি। পরে আশপাশের লোকজন ডাকাডাকি করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় গামছা পেচানো ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় গলায় গামছা পেচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে কাঁদা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সদর থানার ওসি সোহেল রানা জানান, অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তীতে তার পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ইজিবাইক চালক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com