1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজের ভেতর থেকে বিশাল আকৃতির একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গাছটির ওজন ১২ কেজিরও বেশি। এই ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে এই গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফারাশপুর গ্রামের একটি পানের বরজে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় বরজের ভেতর অত্যন্ত গোপনে চাষ করা বিশাল আকারের ওই গাঁজা গাছটি উপড়ে জব্দ করা হয়। পরে ওজন মেপে দেখা যায় গাছটি ১২ কেজিরও বেশি। মাদক চাষ ও ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকেই সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানের বরজের আড়ালে অভিনব কায়দায় এই গাঁজার চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ১২ কেজির বেশি ওজনের গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com