1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ময়মনসিংহে দিনদুপুরে দোকানের তালা কেটে কোটি টাকার মোবাইল চুরি

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জুন, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর অলকা নদী বাংলা মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানের তালা কেটে প্রায় কোটি টাকার মোবাইল ও নগদ ৮ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে ‘জিরো পয়েন্ট মোবাইল বাই-সেল এন্ড এক্সচেঞ্জ’ নামক দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক নগরীর বাঁশবাড়ী কলোনি এলাকার বাসিন্দা মো. সালা উদ্দিনের ছেলে মো. হৃদয় খান। তিনি নগরীর পরিচিত মোবাইল ব্যবসায়ী।

ভুক্তভোগী হৃদয় খান বলেন, গতরাতে (১৭ জুন) দোকান বন্ধ করে বিভিন্ন ব্র্যান্ডের ২৮০ পিস মোবাইল ও ক্যাশ বাক্সে নগদ প্রায় ৮ লাখ টাকা রেখে যাই। আজ সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা কেটে ২৫০ পিস মোবাইল এবং নগদ প্রায় ৮ লাখ টাকা নিয়ে চুরি হয়ে গেছে। পরে দোকানের সিসি ক্যামেরায় দেখি ৫ সদস্যের একটি চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তিন চোরকে বাইরে পাহাড়ারত এবং দুই চোরকে দোকানের ভেতরে ডুকে শার্টার আটকে দুটি ব্যাগে মোবাইল ও নগদ টাকা নিতে দেখা গেছে।

এ ঘটনায় খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার্দী হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেনসহ জেলা ডিবি ও সিআইডি পুলিশের পৃথক দল।
এছাড়াও একই দিন নগরীর জিলা স্কুল মোড় এলাকার একটি বাসা থেকে এক নারীর ২৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ খবরেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দিনের বেলায় এই চুরির ঘটনাটি ঘটেছে। মার্কেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সকল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খুব দ্রুত সময়ের মধ্যে এই চুরির রহস্য উদ্ঘাটন করা হবে। এছাড়াও একইদিনে অপর যে চুরির ঘটনা ঘটেছে, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কোনোভাবেই অপরাধীরা পার পাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com