1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে তাদের সীমান্তের কাঁটাতার দিয়ে তাদের ঢুকিয়ে দিয়েছে বিএসএফ।

বর্তমানে পুশ-ইন হওয়া ব্যক্তিরা স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন এবং তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের ১২ জন নড়াইল এবং একজন যশোর জেলার বাসিন্দা।

মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওসমান আলী বলেন, পুশ-ইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে কেউ ২০ বছর আগে, কেউবা ৯ বছর আগে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়েছিলেন।

জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। নতুন ১৩ জন ছাড়া বাকি সবাইকে ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করা শুরু করে ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com