1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

সরকারকে চাপে রাখতেই পুশইন করছে ভারত: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : প্রতিবেশী ভারত বাংলাদেশ সরকারকে চাপে রাখতেই পুশইন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সামনে এখন কঠিন সমস্যা। প্রতিনিয়ত পুশইন করা হচ্ছে। ভারত থেকে জনগণ নিয়ে এসে জোর করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়া হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, এতদিন এগুলো তারা (ভারত) করেনি, যেহেতু আওয়ামী সরকারকে উৎখাত করা হয়েছে এবং হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই তারা এসব শুরু করেছে। তারা আমাদের ওপর একটি চাপ তৈরি করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশইন করছে। ভারত আমাদের ন্যায্য পানির হিস্যা দেয়নি, আর তারা আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারে, আর এভাবে পুশইন করে।

লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের প্রসঙ্গে টেনে তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, তাতে সম্ভাব্য একটি নির্বাচনের সময় উঠে এসেছে। ফেব্রুয়ারি মাস সে সময় ঘোষণা হয়েছে। ভোট একটি আমানত। জনগণের নির্বাচিত সরকার যেন ভালোভাবে কাজ করতে পারে, তেমন প্রতিনিধিই আমাদের নির্বাচন করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকারের আমলে সারা বাংলাদেশে জঙ্গি নাটক সাজানো হয়েছে। র‍্যাবের লোকেদের মাধ্যমে জঙ্গি মতবাদ দিয়ে মাদরাসার এতিম ছেলেদের নিয়ে গিয়ে তাদের হাতে লিফলেট দিয়ে তাদের হত্যা করেছে। এসব ঘটনা বিগত আওয়ামী লীগ সরকার একটি নয়, হাজারটি ঘটিয়েছে।

দেশে বিভাজন সৃষ্টির পাঁয়তারা চলছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে আমাদের দেশের শত্রুরা, ইসলামের শত্রুরা নানা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এমনটা করছে। এসব মিডিয়ার মাধ্যমে এমন তথ্য দেয়া হয়, যাতে জাতির মধ্যে বিভেদ তৈরি হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

নৈশভোজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ জেলার আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com