1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বাস-অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস-অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন। রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুন্দা এলাকার ময়মনসিংহ-শেরপুর সড়কে বাসের সঙ্গে অটোরিকশা, কর্ভাড ভ্যান ও লরির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে পিকআপ ও একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ২০-২৫ জন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছি। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, এই দুর্ঘটনার পর ময়মনসিংহ-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com